যশোরের অভয়নগরে অস্ত্র ও গুলিসহ রাকিবুল সরদার (২৭) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে অভয়নগরের নওয়াপাড়া বাজার এলাকার নুরবাগ থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে রাকিবুলকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি চাকু, একটি কুড়াল, তিনটি পাসপোর্ট, দুটি স্মার্টফোন, ১৩টি আইডি কার্ড, ছয়টি সিমকার্ড এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র ও গোলাবারুদ আইনে মামলা করা হয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।