জয়পুরহাট জেলা আ.লীগ নেতা ও সাবেক মেয়র বেলাল তালুকদার গ্রেফতার

0
30
জয়পুরহাট জেলা আ.লীগ নেতা ও সাবেক মেয়র বেলাল তালুকদার গ্রেফতার

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক, কালাই পৌরসভার সাবেক মেয়র এবং কালাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলালকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে কালাই পৌরশহরের কৃষি ব্যাংকপাড়া মহল্লায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার বেলাল কালাই পৌরশহরের তালুকদারপাড়া মহল্লার মৃত তাইফুল ইসলাম তালুকদার খোকার ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশের ওসি জানান, বেলালের বিরুদ্ধে জয়পুরহাট শহরে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। তিনি গত ৫ আগস্টের পর থেকে পলাতক ও আত্মগোপনে ছিলেন বলে পুলিশের দাবি। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।