বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন ‘স্বাভাবিক প্রক্রিয়া’: অর্থমন্ত্রী

0
19
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন ‘স্বাভাবিক প্রক্রিয়া’: অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটি নতুন সরকারের স্বাভাবিক পরিবর্তনের অংশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া।”

এদিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

‘গভর্নর পদে এত দ্রুত পরিবর্তন—বিশেষ কোনো কারণ আছে কিনা?’—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এর বিশেষ কোনো কারণ নেই; সরকারের বিভিন্ন জায়গায় আরও পরিবর্তন আসবে।