গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

0
9
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনতে সরকার কাজ করতে চায়। তথ্য মন্ত্রণালয় গঠনের সময় বর্তমানের মতো তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের বিস্তার ছিল না। এখন যে হারে ডিজিটাল ও অনলাইনভিত্তিক গণমাধ্যমের প্রসার ঘটেছে, তার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় এখনো পুরোপুরি করা সম্ভব হয়নি।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে এমন একটি পরিবেশ তৈরি করা হবে, যাতে জনগণ অবাধে তথ্য পেতে পারে এবং গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে।

এর আগে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তের হাতে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here