স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

0
20
স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমি ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে চিরঋণী। তারা মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই।”

৫ আগস্ট পুলিশের হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে। প্রয়োজন হলে আরও তদন্ত করা হবে এবং বিষয়টি বর্তমানে আদালতে প্রক্রিয়াধীন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে পূর্ববর্তী সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন, জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।

এনসিপির প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here