৪০ জন যাত্রীকে নিয়ে উল্টে গেলো বাস

0
18
৪০ জন যাত্রীকে নিয়ে উল্টে গেলো বাস

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে শ্যামলী পরিবহনের একটি বাস। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার পুটিজুরি ইউনিয়নের দ্বিগাম্বর বাজারের রাজসুরত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের সহায়তা করা হয়েছে। যানজট নিরসন করা হয়েছে। বর্তমানে বাসটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেট হয়ে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস দ্বিগাম্বর বাজারের রাজসুরত এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হন।

স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে দ্বিগাম্বর বাজারের একটি স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here