রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

0
6
রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে রাশিয়ার পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য ও তেল আমদানির ক্ষেত্রে ৬০ দিনের বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এ সিদ্ধান্ত বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সাময়িক স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড় আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের বিষয়টি অবহিত করে।

এর আগে, গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার জ্বালানি ক্রয়ে ৩০ দিনের একটি ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয় ১১ এপ্রিল। তবে সেই ছাড়টি কেবল তাদের জন্য প্রযোজ্য ছিল, যারা ঘোষণার আগেই রাশিয়ার তেলবাহী জাহাজ লোড করে সমুদ্রে পাঠিয়েছিল।

ফলে পূর্বের ওই ছাড় থেকে বাংলাদেশ কোনো সুবিধা পায়নি, কারণ তখন রাশিয়ার তেলবাহী কোনো জাহাজ বাংলাদেশের পথে বা সমুদ্রে অবস্থান করছিল না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here