১১ দলীয় জোটের দুই মাসের কর্মসূচি ঘোষণা

0
24
১১ দলীয় জোটের দুই মাসের কর্মসূচি ঘোষণা

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে দুই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিক সমাবেশ এবং ঢাকায় একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ। এর আগে সকাল ১১টায় একই স্থানে চলমান আন্দোলনের কর্মসূচি নির্ধারণে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের মাধ্যমে বিভাগীয় পর্যায়ের কর্মসূচি শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, বিভাগীয় শহর ও জেলার নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে।

এছাড়া জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন এবং ঢাকাসহ সারা দেশে পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও নেওয়া হয়েছে। সবশেষে অক্টোবর মাসে রাজধানীতে একটি মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন দলের নেতারাও উপস্থিত ছিলেন, যার মধ্যে এনসিপির আসিফ মাহমুদ, খেলাফত মজলিসের জালালুদ্দীন আহমদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান (ইরান) এবং জাগপার রাশেদ প্রধান উল্লেখযোগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here