রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি সহ ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি সদর উপজেলার পৌর শহরের ভবানীপুর (কাহারপাড়া) মহল্লার মৃত হাজী আব্দুস সাত্তারের ছেলে মো. ইমরুল হাসান মধু (৪৩), সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সদর উপজেলার জৌকুড়া এলাকার মো. রশিদ মন্ডলের ছেলে মো. রাজিব মন্ডল ও নুরপুর এলাকার মৃত সুধির নাগের ছেলে মো. উজ্জল নাগ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৩ মে) সদর উপজেলায় এসআই সোহেবুর রহমান, এএসআই মো. হাবিবুর রহমান ও এএসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেন।
রাজবাড়ী সদর অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরবর্তীতে তাদেরকে পুলিশ স্কটের মাধ্যমে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।