ষষ্ঠ-দশম শ্রেণির উপবৃত্তির আবেদনের সময় বাড়ল

0
1

মাধ্যমিক ও সমমান পর্যায়ের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। এখন শিক্ষার্থীরা আগামী ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

২০২৬ সালে ভর্তিকৃত ও অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে আবেদনের শেষ সময় ছিল ১৪ জুন। শিক্ষার্থীদের সুবিধার্থে সময়সীমা বাড়িয়ে ২৫ জুন পর্যন্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুরো কার্যক্রমটি অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই।

ভর্তি সহায়তা–সংক্রান্ত তথ্যের জন্য অফিস সময়ের মধ্যে (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ এবং ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here