বড়লেখা সীমান্ত এলাকা থেকে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

0
1
বড়লেখা সীমান্ত এলাকা থেকে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরবেলা গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করা হয়।

বিয়ানিবাজার বিজিবি (৫২) ব্যাটালিয়ন এসইউপি পরিচালক লে: কর্ণেল মো. আতাউর রহমান, বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্য থেকে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। একটি সংঘবদ্ধ অস্ত্র চোরাচালানকারী চক্র বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাটি তল্লাশি করে তিনটি বিদেশি পিস্তল, ২৩টি উচ্চ বিস্ফোরক টিউব, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেট নেটর কর্ড ও দুইটি কুকি চাপাতি উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here