জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন এনসিপির নেতারা

0
3

জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তারা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের শহীদ জুলাই যোদ্ধাদের গণকবর জিয়ারত করেন তারা।

এসময় কবর জিয়ারতে আসেন— এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, যুবদল থেকে এনসিপিতে যোগদানকারী নেতা ইসাহাক সরকারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বৃষ্টিতে ভিজে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এনসিপির নেতারা। কবর জিয়ারত শেষে তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here