‘বরবাদ’ সিনেমার পর আবারও একসঙ্গে শাকিব-হৃদয়

0
5
‘বরবাদ’ সিনেমার পর আবারও একসঙ্গে শাকিব-হৃদয়

দেশীয় চলচ্চিত্রে আলোচিত সিনেমা ‘বরবাদ’-এর সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢালিউড সুপারস্টার শাকিব খান। নতুন একটি সিনেমায় কাজ করতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নতুন প্রজেক্টটির সাইনিং সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ‘বরবাদ’ বক্স অফিসে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি দর্শক-সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল। ঈদে মুক্তির পর প্রথম সাত দিনেই প্রায় ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রির দাবি করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান। পরে দেশ-বিদেশে আলোচনার জন্ম দিয়ে সিনেমাটি বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলোর অন্যতম হিসেবে জায়গা করে নেয়।

একই টিম আবার একসঙ্গে কাজ করছে—এ খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। যদিও নতুন সিনেমাটির নাম, গল্প কিংবা অন্য শিল্পীদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, এটি একটি অ্যাকশন–থ্রিলার ঘরানার সিনেমা। তিনি বলেন, বৃহস্পতিবারই শাকিব খানকে চূড়ান্ত করা হয়েছে।

অন্যদিকে, শাকিব খান নিজের ফেসবুক পেজে চুক্তি স্বাক্ষরের মুহূর্তের ছবি প্রকাশ করে লেখেন, “বরবাদ টিম আবারও ফিরছে। চলো ফের নতুন ইতিহাস গড়ি।”

নির্মাতাদের দাবি, ‘বরবাদ’-এর মতো এবারও দর্শকদের জন্য বড় পরিসরের একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তির লক্ষ্য নিয়ে কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here