সন্দ্বীপে টর্নেডোর তাণ্ডব, ক্ষতিগ্রস্ত ২০-২৫টি ঘরবাড়ি

0
3
সন্দ্বীপে টর্নেডোর তাণ্ডব, ক্ষতিগ্রস্ত ২০-২৫টি ঘরবাড়ি

চট্টগ্রামের উপকূলীয় দ্বীপ উপজেলা সন্দ্বীপে টর্নেডোর আঘাতে অন্তত ২০ থেকে ২৫টি বসতঘর ও কয়েকটি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া গ্রামে টর্নেডোটি আঘাত হানে।

মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, টর্নেডোর আঘাতে একটি দোকানের চালা, বেড়া ও মালামাল উড়ে গেছে। এছাড়া বেশ কয়েকটি বসতঘরের চালা উড়ে গিয়ে প্রায় ২০ থেকে ২৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু ঘরে বৃষ্টির পানিও ঢুকে পড়েছে। তবে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। তবে খবর লেখা পর্যন্ত প্রশাসনের কেউ ঘটনাস্থলে পৌঁছায়নি। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কাউসার আহমেদ জানান, ওই এলাকায় তাঁর মালিকানাধীন একটি ইটভাটাও টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, টর্নেডোর তীব্র বাতাসে ঘরবাড়ির চালা ও বিভিন্ন স্থাপনা উড়ে যাচ্ছে। এ সময় আশপাশের নারী ও শিশুদের আতঙ্কে চিৎকার করতে শোনা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here