ভারতের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় ইংল্যান্ডের

0
5
ভারতের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় ইংল্যান্ডের

ভারতের বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। ব্রিস্টলে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। শুরুতে ব্যাট করতে নেমে ১৫৯ রান তোলে ভারত। জবাবে ৩৭ বল হাতে রেখেই মাত্র জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়কের দায়িত্ব নেওয়া শ্রেয়াস আইয়ার। তবে অধিনায়কের অপরাজিত ৮০ (৪৯ বল) এবং শিবম দুবের ২২ রান ছাড়া বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৫৮ রানেই থমকে যায় ভারতের ইনিংস।

ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার ২০ রান খরচায় ২ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুতেই ওপেনার উইল জ্যাকসের উইকেট হারালেও ফিল সল্ট ও অধিনায়ক হ্যারি ব্রুকের অবিচ্ছিন্ন ১৪৬ রানের বিধ্বংসী জুটিতে চড়ে অনায়াসে জয় তুলে নেয় ইংল্যান্ড।

সল্ট প্রথম ৯ বলে কোনো রান করতে না পারলেও শেষ পর্যন্ত ৪২ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে, মাত্র ৩৫ বলে ৭৯ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ব্রুক।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে উইকেটে জয় পায় স্বাগতিক ইংল্যান্ড। তৃতীয় ম্যাচেও জয়ের দেখা পায়নি সফররত ভারত। এই ম্যাচে শ্রেয়াস আইয়ারদের ১২৫ রানের বিশাল ব্যবধানে হয় তুলে নেয় ইংল্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here