২৯ মামলার আসামি সন্ত্রাসী মিন্টু শেখ গ্রেফতার

0
1
২৯ মামলার আসামি সন্ত্রাসী মিন্টু শেখ গ্রেফতার

রাজধানীর কারওয়ান বাজার এলাকার তালিকাভুক্ত ছিনতাইকারী ও মাদক এবং একাধিক অস্ত্র মামলাসহ ২৯ মামলার আসামি মো. মিন্টু শেখ গ্রেফতার করেছে র‍্যাব-২। বুধবার বিকেলে তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা ও উপ-পরিচালক মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিন্টু শেখ দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চুরি, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া মিন্টু শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে তেজগাঁও থানায় দস্যুতা, হত্যাচেষ্টা , ভয়ভীতি প্রদর্শন, খুনের চেষ্টা, মাদক এবং অস্ত্র আইনের ১৬টি মামলা রয়েছে। পাশের আরেক থানা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সরকারি কাজে বাধা, খুনের চেষ্টা, মাদক ও অস্ত্র আইনের ৭টি মামলা রয়েছে।

এছাড়া গাজীপুর মহানগরের গাছা থানায় তিনটি, ঢাকা রেলওয়ে থানায় একটি, চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি এবং জামালপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here