অভিনেত্রী টেডি মুর আর নেই

0
28
অভিনেত্রী টেডি মুর আর নেই

জনপ্রিয় ক্রিসমাস কমেডি চলচ্চিত্র ‘এ ক্রিসমাস স্টোরি’তে মিস শিল্ডস চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করা কানাডিয়ান অভিনেত্রী এবং স্ক্রিপ্ট এডিটর ও অভিনয় প্রশিক্ষক টেডি মুর মারা গেছেন। গত ৫ আগস্ট কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের হান্টসভিলে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭৯ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড সংবাদ সংস্থা টিএমজেড’র প্রতিবেদন অনুযায়ী, টেডি মুরের মৃত্যুর প্রায় এক সপ্তাহ হতে চললেও এখনো তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

প্রসঙ্গত, এ তারকা অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছিল ক্রিস্টোফার ওয়াকেনের সঙ্গে অভিনয়ের মাধ্যমে। তার সঙ্গে ‘এ মিডসামার নাইট’স ড্রিঙ্ক’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। তারপর ১৯৮৩ সালের ব্লকবাস্টার সিনেমা ‘এ ক্রিসমাস স্টোরি’তে মিস শিল্ডস চরিত্রে জীবনের বড় চরিত্র পান তিনি।

পিটার বিলিংসলি অভিনীত ৯ বছর বয়সী চরিত্রে রালফি পারকারের অতি-কঠোর শিক্ষিকা হিসেবে টেডি মুরের অভিনয় দর্শকহৃদয়ে এখনো অবিস্মরণীয় হয়ে রয়েছে।

এ তারকা দীর্ঘ ক্যারিয়ারে ‘সেকেন্ড উইন্ড’, ‘মার্ডার বাই ডিক্রি’, ‘ওভারনাইট’ এবং ‘ডাউন দ্য রোড এগেইন’র মতো কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আর ছোটপর্দায় তার কাজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘মিসেলটো ওভার ম্যানহাটন’ এবং মিনি-সিরিজ ‘দ্য কেনেডিস’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here