আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খাবার দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতি।
সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আমদের বনিক সমিতির পক্ষ থেকে এবং আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাদের পাশে সাহায্যে সহযোগিতা করেছেন।
আগুনে ক্ষতিগ্রস্ত শংকর জানান, আমাদের বাসস্থানের জন্য যা ছিল সব পুড়ে গেছে, ঘরে আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিল সব পুড়ে গেছে। আমরা এখন কি খাব; খাওয়ার মতো আর কিছু নাই। ঘরের পুড়ে যাওয়া জিনিসপত্রগুলো দেখে দেখে নিয়ে এসে আজ ৬ দিন যাবৎ খোলা আকাশে নিচে দিন রাত কাটাচ্ছি । চিন্তায় ঘুমাতে পারি নাই।
তিনি আরো জানান, পরনের বস্ত্র ছাড়া কিছুই ঘর থেকে বের করতে পারি নাই।
মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকার জানান, এখানে যেসব ঘরগুলো পুড়ে গেছে তারা সবাই নিন্ম আয়ের সাধারন মানুষ। একেক জনের, একেক রকম ক্ষতি হয়েছে।এখন একদম রাস্তায় থাকা ছাড়া আর তাদের কোনো উপায় নাই।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার `ইউএনও` আমজাদ হোসেন বলেন,আগুনে পুড়ে যাওয়া প্রত্যেকটি পরিবারকে দ্রুত সময়ের মধ্যে আর্থিক সহায়তা সহ বাসস্থানের সব ব্যবস্থা করা হবে। যাতে তারা তাড়াতাড়ি স্বাভাবিক জীবন যাপন করতে পারে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের ও সহায়তা করার প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।