জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করতে মানিকগঞ্জে প্রস্তুতি সভা হয়েছে।
শনিবার দুপুরে মানিকগঞ্জের গিলন্ড এলাকায় জেলা বিএনপি সভাপতি’র রাজনৈতিক কার্যালয় চত্ত্বরে এই সভার আয়োজন করে জেলা কৃষকদল।
জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন- কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার প্রমুখ।
বক্তারা বলেন, কৃষকদের কল্যানে কাজ করতে সারাদেশের ইউনিয়ন পর্যায়ের কৃষকদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল কাদের, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ বিভিন্ন উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ।

