গুজরাট সীমান্তে বিএসএফের গুলিতে পাকিস্তানি নিহত

0
79
ছবি: সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এক পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বিএসএফ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করছিলেন। তাকে বারবার সতর্ক করার পরও তিনি থামেননি। এক পর্যায়ে বাধ্য হয়ে গুলি চালানো হয়।

পরে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। বিএসএফ এখনও তার পরিচয় প্রকাশ করেনি এবং কী কারণে তিনি সীমান্ত অতিক্রম করছিলেন, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনাটি এমন সময়ে ঘটল যখন জম্মু-কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ২২ মে কাশ্মীরে এক বিচ্ছিন্নতাবাদী হামলায় একজন ভারতীয় সেনা নিহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here