মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

0
6
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

বুধবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়ে এক ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, আজ এনসিপি কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছি। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন পথ নিয়ে মতবিনিময় করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here