মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

0
1
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ দলটির কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিন, ‘পেপার লিক’ ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কংগ্রেসের শীর্ষ নেতারা দিল্লিতে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যান। রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মেডিকেল ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তারা এ বিষয়ে সংসদে আলোচনা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় রাহুল গান্ধীসহ কয়েকজন নেতা সড়কে বসে প্রতিবাদ শুরু করেন। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে আটক করে।

আটকের সময় রাহুল গান্ধীকে ঘিরে পুলিশ সদস্যদের ধস্তাধস্তির মধ্যে তার নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায় বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

এর আগে রাহুল গান্ধী এক বার্তায় বলেন, শিক্ষার্থীদের ওপর আক্রমণ মানে প্রতিটি ভারতীয় পরিবারের ওপর আক্রমণ।” তিনি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের কাছে জবাবদিহি দাবি করেন।

এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা করতে তারা প্রস্তুত। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয় এমন কোনো কর্মসূচি মেনে নেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here