ভারতের আসামে বন্যায় ১০ জনের মৃত্যু

0
1
ভারতের আসামে বন্যায় ১০ জনের মৃত্যু

ভারতের আসামে বন্যায় বিগত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ‘আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’ (এএসডিএমএ)। এর মধ্যে চারজন শিশুও রয়েছে বলা জানানো হয়েছে। এর ফলে গত দুদিনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১ জনে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর, চরাইদেও, ধেমাজি, জোড়হাট। পাশাপাশি ডিব্রুগড়, কামরূপ, তিনসুকিয়া, লখিমপুর-সহ একাধিক জায়গায় স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে এএসডিএমএ-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় লাখ ৫৩ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

বন্যার পানিতে অন্তত ৯৩৯টা গ্রাম জলমগ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমিও।

ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন একত্রে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে। আসামে বন্যার কারণে বহু ট্রেন বাতিল করা হয়েছে বা তার পথ পরিবর্তন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here