বাহরাইনে হামলার সাইরেন, নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ

0
1
বাহরাইনে হামলার সাইরেন, নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে বাহরাইন জুড়ে আবারও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার এবং দ্রুত নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো জরুরি ঝুঁকি এড়াতে এই সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাসিন্দাদের কেবল সরকারি সংবাদ মাধ্যম ও অনুমোদিত চ্যানেলের তথ্যের ওপর নির্ভর করার জন্য অনুরোধ করা হয়েছে। দিনের শুরুর দিকে বাহরাইন সরকার একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করার কয়েক ঘণ্টার ব্যবধানে ফের সাইরেন বাজানো হলো।

তবে এই সতর্কতার পর তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন অভিযানের জবাবে তেহরানও মার্কিন সামরিক সরঞ্জাম ও ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাতের অবসান এবং স্থায়ী শান্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।

তবে গত সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উভয় পক্ষ পুনরায় পাল্টাপাল্টি হামলায় লিপ্ত হলে সেই চুক্তি চরম সংকটে পড়ে এবং অঞ্চলে নতুন করে যুদ্ধসংঘাত ছড়িয়ে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here