মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ১

0
2
মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ১

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে টায়ার ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক যাত্রী নিহত হয়েছেন আর আহত হয়েছেন ৭ থেকে ৮ জন।

রোববার (১৯ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বরংগাইল বাস স্ট্যান্ড এলাকার জোড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকামুখী সেলফী পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাওয়ার সময় অতিরিক্ত গতি থাকার কারণে চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্রিজের মাঝখানে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছাদের অংশ খুলে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহত হন আরও ৭ থেকে ৮ জন।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘিওর, মুন্নু মেডিকেল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে বাসের চালক হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা আরও জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here