‘শিবির’-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত তিন

এ ঘটনায় এখনো কোনো পক্ষের বিরুদ্ধে মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

0
192

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে হোস্টেল দখল নিয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় এখনো কোনো পক্ষের বিরুদ্ধে মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সংগঠনটির চট্টগ্রাম কলেজের সমন্বয়ক ইবনে হোসাইন জিয়াদ বলেন, “ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। হোস্টেল খোলা নিয়ে প্রশাসন তালিকা প্রকাশ করলে ছাত্রদল তা নিয়ে সমস্যা সৃষ্টি করে।”

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন অভিযোগ করেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে শিবির হোস্টেল দখলের চেষ্টা করছে। তারা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। ক্যাম্পাসে সব সংগঠনের রাজনীতি করার অধিকার রয়েছে, যা তারা মানতে চায় না।”

তুহিন আরও প্রশ্ন করেন, “চট্টগ্রাম কলেজ বা মহসিন কলেজের সমন্বয়কদের পলিটেকনিকে কী কাজ? তারাও তো বহিরাগত।”

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফসসাল আহমেদ জানান, “ইনস্টিটিউটের বন্ধ থাকা দুটি হোস্টেল খোলা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে বাইরে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here