পাকিস্তানে গণআন্দোলনের প্রস্তুতি নিচ্ছে পিটিআই

0
196

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রশাসনের কঠোর নজরদারিকে উপেক্ষা করে গণআন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। 

শনিবার থেকেই দেশজুড়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের।

‘ডু অর ডাই’ শীর্ষক কর্মসূচি দমনে কঠোর নির্দেশ দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ইসলামাবাদে বিক্ষোভকারীদের ঢোকা ঠেকাতে অতিরিক্ত পুলিশ ভ্যান মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের আটক করার পর কোথায় রাখা হবে, তারও প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজধানীজুড়ে আট হাজার অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েনের অনুরোধ করেছে প্রশাসন।

পাঞ্জাব প্রদেশে রোববার থেকে তিনদিনের জন্য ১৪৪ ধারা কার্যকর থাকবে। মোতায়েন থাকবে ১১ হাজার নিরাপত্তা কর্মকর্তা।

গেল কয়েক মাসে একাধিকবার বিক্ষোভ ও সংঘাতে জড়িয়েছে পিটিআই। রোববারের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here