কক্সবাজারে মানবপাচার প্রতিরোধে বিশেষ সভা

সচ্ছল জীবনের আশা ও বেকারত্ব থেকে মুক্তি পেতে প্রতি বছর অগণিত তরুণ-তরুণী মানবপাচারের শিকার হচ্ছেন।

0
217

কক্সবাজারে মানবপাচার প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) আশ্বাস প্রকল্পের উদ্যোগে মানবপাচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মানবপাচার বিরোধী সচেতনতা তৈরির ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন এএসডি আশ্বাস প্রকল্পের সমন্বয়কারী সঞ্জিত দাশ গুপ্ত।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝিলংজা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সলিমুল হক, বিশেষ অতিথি ইউনিয়ন পরিষদ সচিব এনামুল হক।

সভায় বক্তারা মানবপাচারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি অভিভাবক সমাবেশ এবং ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন কর্মসূচি রাখার সুপারিশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here