বড়শিতে ধরা পড়ল ২৫ কেজি ওজনের কোরাল

সকালে স্থানীয় যুবক মোদাচ্ছিরের বড়শিতে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ে।

0
178

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মোদাচ্ছির নামে এক যুবকের বড়শিতে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। পরে কেজি প্রতি ১৩’শ টাকা দরে বিক্রি করা হয়।

রোববার (২৪ নভেম্বর) সকালে শাহপরীর দ্বীপের নাফনদী সংলগ্ন জেটি ঘাটে বড়শি ফেলে মাছটি ধরা হয়।

স্থানীয় বাসিন্দা শহিদ উল্লাহ বলেন, প্রতিদিন বড়শি দিয়ে মাছ ধরতে যায় দ্বীপের স্থানীয় ২০-৩০ জনের একটি দল। রোববার সকালে স্থানীয় যুবক মোদাচ্ছিরের বড়শিতে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ে।

মোদাচ্ছির জানান, সুযোগ পেলে নাফ নদীতে মাছ শিকারে চলে যায়। ভাগ্য থাকলে এখানে অনেক সময় বড় বড় মাছ ধরা পড়ে। আজকে ধরা পড়া কোরাল মাছটি ১৩’শ টাকা কেজি ধরে বিক্রি করে দেয়া হয়েছে। মাছটি বিক্রি করে প্রায় ৩২ হাজার টাকা পাওয়া যায়।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সরকারিভাবে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। সরকারিভাবে বন্ধের ফলে সাগরে দিন দিন মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
এর সুফল হিসেবে শাহপরীর দ্বীপ জেটিঘাট দ্বীপের বাসিন্দা মোদাচ্ছির নামে এক যুবকের বড়শিতে ২৫ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়েছে। এই মাছ অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here