বলিউডে জোর গুঞ্জন, সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান পটৌডি এবং অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি চুপিসারে বাগ্দান সেরে ফেলেছেন। তাঁদের সাম্প্রতিক মালদ্বীপ ভ্রমণের ছবি ও ভিডিয়ো এই জল্পনা আরও বাড়িয়ে তুলেছে।
সম্প্রতি মালদ্বীপের সমুদ্রতটে ইব্রাহিম এবং পলক আলাদা আলাদা ছবি শেয়ার করেছেন। ইব্রাহিমের ছবিতে সমুদ্র, বিচ রিসর্ট, সুইমিং পুলের মুহূর্ত ধরা পড়েছে। অন্যদিকে, পলকের শেয়ার করা ছবিতে হৃদয়ের আকৃতিতে সাজানো মোমবাতি এবং রোমান্টিক পরিবেশ চোখে পড়ে। একটি ছবিতে দেখা যায় পলক একটি চেয়ারে বসে আছেন, আরেকটি চেয়ার খালি। তবে সঙ্গীর পরিচয় গোপন রাখা হয়েছে।
নেটিজেনরা ধারণা করছেন, দু’জনেই একসঙ্গে মালদ্বীপে ছিলেন এবং হয়তো এই সফরে সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে গেছেন। যদিও তাঁদের পক্ষ থেকে বাগ্দান নিয়ে কোনো নিশ্চিত ঘোষণা আসেনি, তবে তাঁদের ছবি এবং সাম্প্রতিক ঘটনার ভিত্তিতে বলিউডে জল্পনা তুঙ্গে।
এই যুগল সত্যিই বাগ্দান সেরেছেন নাকি ভক্তদের কৌতূহল বাড়ানোর জন্যই এমন পোস্ট, তা সময়ই বলবে।


