ইতিহাস গড়ে হকি বিশ্বকাপে বাংলাদেশ

স্বাগতিক হওয়ার সুবাদে ভারত সরাসরি অংশগ্রহণ করবে, তাই বাকি ছয় দলের একটি হিসেবে বাংলাদেশের নাম যুক্ত হয়েছে।

0
127

ওমানের মাসকাটে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ। থাইল্যান্ডকে ৭-২ গোলে পরাজিত করে যুব বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের দল। এর মাধ্যমে প্রথমবারের মতো হকির যুব বিশ্বকাপে দেখা যাবে বাংলাদেশকে।

বিশ্বকাপে জায়গা পেতে বাংলাদেশের প্রয়োজন ছিল টুর্নামেন্টের শীর্ষ ছয়ে থাকা। এই জয়ে বাংলাদেশ পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছে। এমনকি সেই ম্যাচে হারলেও ষষ্ঠ স্থান নিশ্চিত হবে, যার অর্থ যুব বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে।

আগামী বছর স্বাগতিক ভারতসহ এশিয়া থেকে সাতটি দল অংশ নেবে যুব বিশ্বকাপে। স্বাগতিক হওয়ার সুবাদে ভারত সরাসরি অংশগ্রহণ করবে, তাই বাকি ছয় দলের একটি হিসেবে বাংলাদেশের নাম যুক্ত হয়েছে।

মাসকাটে ১০টি দল নিয়ে ২৬ নভেম্বর থেকে শুরু হয় জুনিয়র এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে পরাজিত করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ৬-০ ব্যবধানে হারলেও ঘুরে দাঁড়ায় দলটি। তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে ২-২ এবং চতুর্থ ম্যাচে চীনের সঙ্গে ১-১ ড্র করে বাংলাদেশের তরুণরা।

শেষ পর্যন্ত থাইল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে ইতিহাস গড়েছে দলটি। দীর্ঘ অপেক্ষার পর যুব বিশ্বকাপে জায়গা করে নেওয়ার এই সাফল্য বাংলাদেশের হকি অঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here