সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ঐতিহাসিক মালনীছড়া চা বাগানে শ্রমিকের বেশে ট্রফি হাতে পোজ দিয়ে এই সিরিজের ট্রফি উন্মোচন করেন।
বিসিবি তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখে, সিলেটের ঐতিহ্যবাহী চা বাগানে দুই অধিনায়ক সিরিজের ট্রফি উন্মোচন করেছেন। এই স্থানটি ১৭৫ বছরের পুরনো এবং ঐতিহাসিক মালনীছড়া চা বাগান।
বিসিবির এমন ব্যতিক্রমী আয়োজন ভক্তদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। চা বাগানের ঐতিহ্যকে ট্রফি উন্মোচনের মাধ্যমে তুলে ধরায় এটি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সিরিজের সময়সূচি
প্রথম ম্যাচ: ৫ ডিসেম্বর
দ্বিতীয় ম্যাচ: ৭ ডিসেম্বর
তৃতীয় ম্যাচ: ৯ ডিসেম্বর
সবগুলো ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে এবং দুপুর ২টায় শুরু হবে।।

