হিলিতে আমদানি কার্যক্রম স্বাভাবিক

0
118

আইসিপির ভারতীয় অংশে জাতীয় কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভের কারণে দিনাজপুরের হিলি স্থল বন্দরের আমদানি কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যায়। পরবর্তীতে প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত হলে আবারো আমদানি কার্যক্রম স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হিলি আইসিপির ভারতীয় অংশে দক্ষিণ দিনাজপুর এলাকায় জাতীয় কংগ্রেসের উদ্যোগে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের (তাদের ভাষায়) প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আমদানি কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরবর্তীতে তাদের প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত হওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে পুনরায় আমদানি কার্যক্রম স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here