রাজনৈতিক সরকার আগামী বছর আসতে পারে: পরিকল্পনা উপদেষ্টা

0
190

রাজনৈতিক সরকার আগামী বছর ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, ‘আমরা খুব স্বল্পকালীন একটি সরকার। আর আগামী বছরই রাজনৈতিক সরকার আসার বিষয়টি আমার ব্যক্তিগত মতামত। জানি না আসলে কি হবে। আগামী বছরই হয়তো আমরা রাজনৈতিক সরকার দেখতে পাব।’

শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার শুধু কিছু সংস্কারের দায়িত্ব নিয়েছে। তাই তাদের বেশিদিন ক্ষমতায় থাকার সুযোগ নেই।’

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অর্থনৈতিক ও আয়বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, বাংলাদেশের আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকার সুযোগ নেই। তবে উন্নত দেশে থেকে পাওয়া সুযোগ-সুবিধা অব্যহত রাখার ব্যাপারে আলোচনা চলমান। অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে।

দেশের টাকা পাচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘মানুষের টাকা এখন ব্যাংকে থাকলেও ব্যাংকের সব টাকা বিদেশে পাচার হয়ে গেছে। ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। এর সঙ্গে বড় বড় শিল্প গ্রুপ জড়িত রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here