চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন। এর আগে, শনিবার রাতে থানার পশ্চিম মোহরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হায়দার আলী সাদ্দাম হবিগঞ্জের বাহুবলী থানার মিরপুর ইউনিয়নের জয়পুর ৬ নম্বর ওয়ার্ড এলাকার কদর আলীর ছেলে।
ওসি আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মোহরা এলাকা থেকে হায়দার আলী সাদ্দামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা রয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।


