নাশকতা মামলায় আ.লীগ নেতা সুভাষ গ্রেফতার

0
105

মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতা মামলায় মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ চন্দ্র সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার নগর ভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জেলা বিএনপির কার্যালয় পোড়ানো ও নাশকতার দায়ে স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাড. মুরাদ হোসেন ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৯১ জনের নামোল্লেখ এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here