ঝালকাঠিতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

0
90

ঝালকাঠির নলছিটি উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে পুলিশ ফাঁড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওয়াসিম হাওলাদার পৌরসভার পূর্ব মালিপুর এলাকার হানিফ হাওলাদারের ছেলে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ঝালকাঠির সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here