স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২৭ পর্যটকবাহী একটি বাস, একটি লরি ও একটি টয়োটা মাল্টিপারপাস যানবাহনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে।বার্তা সংস্থা এএফপি কুয়ালালামপুর থেকে এই খবর জানিয়েছে।
এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক কন্যা শিশু রয়েছে।মহাসড়কের উভয়দিকে ১০ কিলোমিটার ভয়াবহ যানজটের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।