ভারতে অনুপ্রবেশকালে দুই যুবক আটক

0
100

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের জিগাতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ১ লাখ টাকাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে সীমান্ত পার হওয়ার সময় চিনাকান্দি বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটকৃতরা হলেন- বিশ্বম্ভরপুরের শিলডোয়ার গ্রামের মো. কাদির মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৪) ও রাজাপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মোবারক (২৫)।

আটকের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সীমান্ত পিলার ১২১০/৪-এস এর জিগাতলা নামক স্থান দিয়ে ভারতে অবৈধভাবে যাওয়ার পথে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। সম্ভবত তারা চোরাকারবারির সঙ্গে যুক্ত। তারা অবৈধপথে ভারতীয় পণ্য নিয়ে বাংলাদেশে আসতে চেয়েছিল।

তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় বিজিবি কঠোর নজরদারি রাখছে। আটককৃতদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করে আইনি পদক্ষেপ নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here