মানিকগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

0
127

সারাদেশের মতো মানিকগঞ্জেও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরে কর্মরত ক্যাডার কর্মকর্তারা একত্রিত হয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ মতিয়ার রহমান ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান।

বক্তারা আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে তিনটি দাবির কথা উল্লেখ করেন। এর মধ্যে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন, উপসচিব পুলের কোটা বাতিল ও সকল ক্যাডারের সমতা নিশ্চিত করা।

উক্ত দাবিগুলো বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আন্তঃক্যাডার বৈষম্য দূর করা হলে সরকারের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে, জনগণ যথাযথ সেবা পাবে এবং দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here