বরিশালে ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

0
118

বরিশালে তেলবাহী লরি ও যাত্রীবাহী দুটি বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনকে গুরুতর অবস্থায় শেবাচিম হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা। এদিকে, দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইচখোলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তেলবাহী লরি ও যাত্রীবাহী দুটি বাসের ত্রিমুখী সংঘর্ষের পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দু’পাশে ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পরেন দূরপাল্লার যাত্রীরা। খবর পেয়ে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশের সদস্যরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, যাত্রীবাহী শ্যামলী, এসই পরিবহনের দুইটি বাসের সঙ্গে তেলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে ১৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান বলেন, মহাসড়কের ওপর থেকে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক হওয়ার পর দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করে থানায় নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here