“চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ”

0
121

“চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর আরমান হোসেন (৪৮) নামের এক শ্রমিকদল নেতাকে ফোনে ডেকে নিয়ে দুর্বৃত্তরা হত্যা করেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গলসলিমপুর ছিন্নমূল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।”

“মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মীর মোতাহের হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি জঙ্গলসলিমপুর ছিন্নমূল এলাকায় বসবাস করছিলেন। মীর আরমান সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।”

“স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মীর আরমানের মোবাইল ফোনে একটি কল আসে। কল পেয়ে বাসা থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যার পর ঘটনাস্থলেই ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

“সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানার জন্য আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here