ভক্তদের সুখবর দিলেন তাসনিয়া ফারিণ

0
100

তাহসানের সঙ্গে গান গেয়ে নিজের প্রতিভা বিকশিত করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বেশ কয়েকটি ওয়েব সিরিজে গত বছর কাজ করে ব্যাপক প্রশংসায়ও পেয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি টলিউডে কাজেরও অভিজ্ঞতা রয়েছে তার।

অভিনয়ের পাশাপাশি নাচেও সমান দক্ষতা রয়েছে ফারিণের। তবে গানটা নিয়মিত রাখতে চান তিনি। সব অঙ্গনে নিজের দ্যুতি ছড়াতে চান এই অভিনেত্রী।

অভিনয় ও গান একসঙ্গে চালিয়ে যাওয়া প্রসঙ্গে ফারিণ বলেন, ‘আমি কখনো প্ল্যান করে কিছু করি না। যেটা ভালো লাগে, সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি। সেই ভালো লাগা থেকে আমার দর্শকের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত। আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। সেটাও মোটামুটি নিশ্চিত।’

নতুন বছর বেশকিছু কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে তার। এর মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান। সম্প্রতি সংবাদ মাধ্যমকে এমন পরিকল্পনার কথা জানান ফারিণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here