ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় পৌঁছেছেন

0
107

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সে দেশের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল বারোট শুক্রবার সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেছেন। দামেস্ক থেকে এএফপি’র খবরে এ কথা বলা হয়।

আসাদ সরকারের পতনের পর ফরাসি জ্যঁ নোয়েল বারোট হচ্ছেন প্রথম কোনো পশ্চিমা শীর্ষ কর্মকর্তার সিরিয়া সফর। জ্যঁ নোয়েল বারোট প্রথম ব্যক্তি যিনি সিরিয়ার নতুন নেতার সাথে সাক্ষাৎ করবেন।

বার্লিনের সূত্র মতে- জ্যঁ নোয়েল বারোট এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ইউরোপিয় ইউনিয়নের পক্ষে দামেস্কে একসাথে সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল-শারার সাথে বসবেন।

ডিসেম্বরের আসাদ বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন ইসলামপন্থী এই আহমেদ আল-শারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here