রবিবার ভোর ৬টা থেকে সৌদি আরবে পুরোপুরি চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন ‘রিয়াদ মেট্রো’। এক ঘোষণায় এমনটাই জানিয়েছে দেশটির রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটি (আরসিআরসি)।
এসব লাইনের মধ্যে ব্লু, ইয়েলো এবং পার্পল লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করেছিল রিয়াদ মেট্রো। পরে ১৫ ডিসেম্বরে রেড এবং গ্রিন লাইনেও পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়। রয়েল কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল ৫ জানুয়ারি থেকে অরেঞ্জ লাইনসহ অন্যান্য লাইনে পুরোদমে চলা শুরু করেছে মেট্রোটি।
প্রতিদিন ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে রিয়াদ মেট্রো। যাত্রীরা স্টেশনে এসে কিংবা অনলাইনে টিকিট কেটে ট্রেনে চাপেন।

