অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত

0
74

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই বিদেশি পর্যটকসহ তিনজন নিহত হয়েছেন। নিহত বিদেশি পর্যটকদের মধ্যে একজন সুইস এবং একজন ডেনিশ নাগরিক। বুধবার (৮ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার বিকেলে পার্থ থেকে ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) পশ্চিমে জনপ্রিয় পর্যটন গন্তব্য রটনেস্ট দ্বীপের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটি ছয়জন পর্যটক বহন করছিল। এর মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছেন। 

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরের রটনেস্ট দ্বীপের কাছে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়, ফলে সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটক এবং পাইলট প্রাণ হারান। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধান চলছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক এক সংবাদ সম্মেলনে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আরো বলেন, এ দুর্ঘটনাটি দ্বীপে ছুটি কাটাতে আসা শিশু ও পরিবারগুলোর সামনে ঘটেছে।

প্রাদেশিক পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ জানিয়েছেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here