কর্মকর্তা-কর্মচারীদের গোয়েন্দা প্রতিবেদন চায় নির্বাচন কমিশন

0
82

নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ইসির সহকারী সচিব (জনবল ব্যবস্থাপনা শাখা-১) মোহাম্মদ শাহীনুর রহমান এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন।

নির্বাচন ভবনকে ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) তালিকাভুক্ত করার প্রেক্ষিতে, ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর গোয়েন্দা প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৮ আগস্ট জরিপের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী নির্বাচন ভবন ও এর স্পর্শকাতর এলাকাসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের তথ্য বছরে অন্তত একবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বা পুলিশের বিশেষ শাখা (এসবি) কর্তৃক ভেটিং সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। এই প্রক্রিয়ার জন্য নির্বাচন ভবনে কর্মরত সবার তথ্য প্রয়োজন।

এ অবস্থায়, নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য একটি নির্দিষ্ট ছকের ভিত্তিতে একত্রীকরণ করে ১২ জানুয়ারির মধ্যে জনবল ব্যবস্থাপনা-১ শাখায় জমা দেওয়ার জন্য অনুবিভাগ বা দপ্তরভিত্তিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here