বকশীবাজার আদালত কক্ষে আগুন, মামলার শুনানি মুলতবি

0
92

বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের আগুনে পুড়ে যাওয়া কক্ষ পরিদর্শন করেছেন বিডিআর বিদ্রোহ মামলার বিচারক। তিনি বলেন, “এখানে বর্তমানে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়।” তিনি আরও জানান, পরবর্তী দিন এবং স্থান পরবর্তীতে জানানো হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানি ছিল নির্ধারিত। তবে আদালতের কক্ষে আগুন লাগায় মামলার শুনানি স্থগিত করা হয়েছে এবং তা আর অনুষ্ঠিত হচ্ছে না

এদিকে, আগুনের ঘটনা জানাজানি হওয়ার পর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন এবং আসামি পক্ষের আইনজীবী পারভেজ হোসেন উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বিচারক আজকের আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন বলেন, এখানে আজ আদালতের কার্যক্রম পরিচালনা করার মতো পরিবেশ নেই। সঙ্গত কারণে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের আইনজীবীকে ডেকে বিচারক আজকের মতো আদালত কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এখানে আদালত বসবে কিনা সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। তাই উভয় পক্ষের আইনজীবীরা এখানে থেকে চলে যাচ্ছি এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী শুনানি কার্যক্রমে অংশ নেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here