বাংলাদেশ পুলিশের ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার মোট ৭৫ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১ জন ডিআইজি, ৫০ জন পুলিশ সুপার (এসপি), এবং ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার।
সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে ৭৫ জন কর্মকর্তার বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে।
নতুন বদলি বা পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে অনেককে পুলিশের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

