যাবজ্জীবন সাজা থেকে বেকসুর খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মামলা থেকে খালাসের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে মঙ্গলবার (১৪জানুয়ারী) বিকেলে উপজেলা ও পৌরসভার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করেন।

